নিজস্ব সংবাদদাতা:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানা-পুলিশের এক বিশেষ অভিযানে ৬০ বোতল আমদানিনিষিদ্ধ ফেনসিডিল সদৃশ মাদক ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে নাগেশ্বরী থানা-পুলিশের একটি দল রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় চিহ্নিত মাদককারবারি মতিয়ার রহমান ওরফে মতুর বসতবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মালিকহীন অবস্থায় ৬০ বোতল ইস্কাফ জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক প্রধান, জানান জব্দকৃত মাদকের বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 














