০২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভিতরবন্দ ইউনিয়নে শহীদ ওসমান বিন হাদী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৩২ Time View

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ভাঙ্গামোড় যুব সমাজের উদ্যোগে শহীদ ওসমান বিন হাদী স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গামোড় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা জনাব মোঃ বিন ইয়ামিন মোল্লা। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তিনি শহীদ ওসমান বিন হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁর নামে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের মধ্যে ছিল চরম উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স ও নৈপুণ্যে দর্শকরা মুগ্ধ হন।
খেলা শেষে নওদাবাশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি গরু তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে বিজয়ী খেলোয়াড় ও সমর্থকরা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বাড়িতে ফেরে।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন ধারাবাহিকভাবে চালু থাকবে। টুর্নামেন্টটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অতিথি ও দর্শনার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: ৬০ বোতল ইস্কাফ উদ্ধার

ভিতরবন্দ ইউনিয়নে শহীদ ওসমান বিন হাদী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Update Time : ০৬:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬