মাছুম মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের কেন্দুলী গ্রামের বাসিন্দা সুনীল চন্দ্র সরকারের দর্জির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার( ১৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে বরইতালী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেলাই মেশিনে আগুনের সূত্রপাত হয়।
আগুনে দোকানের সেলাই মেশিন, দর্জির সকল আসবাবপত্র, স্কুল ড্রেসসহ ব্যবসার জন্য রাখা কাপড়চোপড় সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনীল চন্দ্র সরকার অত্যন্ত নিরীহ ও পরিশ্রমী মানুষ। দর্জি কাজের পাশাপাশি তিনি সিট কাপড় বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তার পুরো পরিবারই এই ব্যবসার উপর নির্ভরশীল ছিল।
অগ্নিকাণ্ডের পর থেকে তিনি আহাজারি করছেন এবং সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে দোকানের ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সুনীল চন্দ্র সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব শেষ হয়ে গেছে, এখন আমি কীভাবে চলবো বুঝতে পারছি না।
Reporter Name 















