০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি: সুরাইয়া জেরিন রনি এমপি

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫৯ Time View

জয়পুরহাট প্রতিনিধিঃ 

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ ও বিবেক। দেশের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা অনস্বীকার্য। অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা উন্নয়নের অংশীদার হবেন বলে আমি বিশ্বাস করি।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমপি সুরাইয়া জেরিন রনি বলেন, আমি জয়পুরহাট ও বগুড়া- উভয় জেলাকেই সমান গুরুত্ব দিই। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। আমি মানুষের সেবায় কাজ করতে চাই।

জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব ও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: ৬০ বোতল ইস্কাফ উদ্ধার

বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি: সুরাইয়া জেরিন রনি এমপি

Update Time : ০২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬