০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদের আর্থিক অনুদান: সাবেক ছাত্রদল নেতা পিয়ালের পরিবার ও চবির মেধাবী শিক্ষার্থী ইমু আক্তার পেলেন চেক

  • Reporter Name
  • Update Time : ০২:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫৪ Time View

মাছুম মন্ডল,জয়পুরহাট প্রতিনিধি

২০/০৫/২০২৬ ইং তারিখ জয়পুরহাটে অসহায়, চিকিৎসাধীন এবং বিভিন্ন ক্যাটাগরির মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান তাঁর কার্যালয়ে এই চেক ও সহায়তাসামগ্রী হস্তান্তর করেন।

​অনুদানের অংশ হিসেবে সাবেক ছাত্রদল নেতা পিয়ালের পরিবার, চিকিৎসা সহায়তার জন্য আবেদনকারী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেধাবী শিক্ষার্থী ইমু আক্তারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

​মেধাবী শিক্ষার্থী ইমু আক্তারের হাতে চেক ও এক নবম শ্রেণির শিক্ষার্থী বইয়ের সেট তুলে দেওয়ার সময় জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া পূর্বে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এটাকে ডিগ্রি বা স্নাতক পর্যন্ত ফ্রি করবে ইনশাআল্লাহ। কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সেদিকে আমাদের নজর রয়েছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে তোমাদের দেশের সম্পদে পরিণত হতে হবে।” এ সময় তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি বাবা-মায়ের প্রতি যত্নশীল হওয়ারও আহ্বান জানান।

​চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের পক্ষ থেকে এই ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: ৬০ বোতল ইস্কাফ উদ্ধার

জেলা পরিষদের আর্থিক অনুদান: সাবেক ছাত্রদল নেতা পিয়ালের পরিবার ও চবির মেধাবী শিক্ষার্থী ইমু আক্তার পেলেন চেক

Update Time : ০২:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬