০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে মাটির নিচের তেল পাইপলাইনে ছিদ্র করে অভিনব কায়দায় তেল চুরি

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৪৭ Time View

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর মাটির নিচে স্থাপিত তেল পরিবহন পাইপলাইনে ছিদ্র করে অভিনব কায়দায় তেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশের কাজিপাড়া অংশে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে পাইপলাইনের আশপাশে তেল ছড়িয়ে পড়তে দেখা গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী দ্রুত মীরসরাই ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক মাস আগে হাদিফকিরহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। ওই ঘরটি ভাড়া নেওয়া ব্যক্তি সুযোগ বুঝে মাটির নিচে থাকা পাইপলাইনে ছিদ্র করে দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসছিল। ধারণা করা হচ্ছে, গোপনে পাইপলাইন থেকে তেল সংগ্রহ করে তা অন্যত্র বিক্রি করা হতো।স্থানীয়দের ভাষ্যমতে, ঘর ভাড়া নেওয়া ব্যক্তি নিজেকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের একজন কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে তার প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। পাইপলাইনে কী পরিমাণ তেল চুরি হয়েছে এবং এতে রাষ্ট্রের কত টাকার ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।এ বিষয়ে স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের ওপর দীর্ঘদিন একটি ঘর স্থাপিত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে না আসা উদ্বেগজনক। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে পাইপলাইন এলাকায় নজরদারি জোরদার করার দাবি জানান।উল্লেখ্য, বিপিসির তেল পরিবহন পাইপলাইন দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের চুরি ও নাশকতা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: ৬০ বোতল ইস্কাফ উদ্ধার

মীরসরাইয়ে মাটির নিচের তেল পাইপলাইনে ছিদ্র করে অভিনব কায়দায় তেল চুরি

Update Time : ০৫:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬