০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার গণ-দোয়া ও তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়ায় নেটওয়ার্ক বিপর্যয় ঠেকাতে বসছে অস্থায়ী টাওয়ার

  • Reporter Name
  • Update Time : ০৪:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১১১ Time View

এস.এম.জয়,বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় আগামী ১১ ও ১২ই জানুয়ারি আয়োজিত বিশাল রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন প্রস্তুতি নেওয়া হয়েছে। ১১ই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি এবং ১২ই জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত ‘গণ-দোয়া’ অনুষ্ঠানকে ঘিরে বগুড়া শহরে কয়েক লাখ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে।
বিশাল এই জনসমুদ্রে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে এবং যোগাযোগ বিচ্ছিন্নতা এড়াতে আলতাফুন্নেছা মাঠের (গণ-দোয়ার মাঠ) ঠিক পাশেই সেন্ট্রাল হাই স্কুল মাঠে বসানো হচ্ছে শক্তিশালী অস্থায়ী মোবাইল টাওয়ার (Cell on Wheels)।

বিএনপির দলীয় সূত্র মতে, খালেদা জিয়ার মৃত্যুর পর বগুড়ায় এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় গণ-দোয়া। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সাধারণ মোবাইল টাওয়ারগুলো সিগন্যাল দিতে ব্যর্থ হবে, যা রোধ করতেই এই অস্থায়ী টাওয়ার।

সরেজমিনে দেখা গেছে, সেন্ট্রাল হাই স্কুল মাঠের এক কোণে বড় ট্রাক-মাউন্টেড টাওয়ার ও ডিশ অ্যান্টেনা স্থাপনের কাজ শেষ করেছেন কারিগরি প্রকৌশলীরা। আলতাফুন্নেছা মাঠেও প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

স্থানীয় নেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সাধারণ মানুষের ফোনে যেন কোনো সমস্যা না হয় এবং পুরো দোয়া অনুষ্ঠানটি যেন সবাই শান্তিময় পরিবেশে সম্পন্ন করতে পারেন, সেজন্যই এই বিশেষ আয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: ৬০ বোতল ইস্কাফ উদ্ধার

খালেদা জিয়ার গণ-দোয়া ও তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়ায় নেটওয়ার্ক বিপর্যয় ঠেকাতে বসছে অস্থায়ী টাওয়ার

Update Time : ০৪:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬