০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫১ Time View

ওসমান গনি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি মোড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী পুরাতন ডিসি মোড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তার সঙ্গে দেখা করতে আসেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহাম্মেদ। এসময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

একপর্যায়ে হঠাৎ ছাত্রদলের কিছু নেতাকর্মী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকর্মী আহত হন।

তবে এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: ৬০ বোতল ইস্কাফ উদ্ধার

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

Update Time : ০৯:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬