সিরাজুল ইসলাম
কুড়িগ্রাম উলিপুর উপজেলায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়াকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সৎ ও নির্ভীক ব্যক্তিত্ব হিসেবে তিনি ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন। স্থানীয়দের মতে, জিয়াউর রহমান জিয়া একজন জনবান্ধব নেতা, যিনি সবসময় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে তিনি বহু মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং মানবিক সহায়তার ক্ষেত্রে তাঁর অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত। চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া বলেন, “আমি সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে দুর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনকল্যাণমুখী ইউনিয়নে পরিণত করাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সহায়তা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি কাজ করবেন। এদিকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, সৎ, সাহসী ও জনসেবামুখী নেতৃত্বের কারণে জিয়াউর রহমান জিয়া দুর্গাপুর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাঁর নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব নির্বাচিত হলে দুর্গাপুর ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। জিয়াউর রহমান জিয়া সেই প্রত্যাশার অন্যতম প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরেছেন।
Reporter Name 















