মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়তে চান কৃষক দল নেতা’
কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬নং উমর মজিদ ইউনিয়ন পরিষদে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও জনসমর্থন অর্জন করে চলেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোঃ আতাউর রহমান। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি একজন সৎ, নির্ভীক ও মানবিক নেতা হিসেবে ইতোমধ্যেই নজর কেড়েছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে জনাব আতাউর রহমান এই অঞ্চলের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে তার নিয়মিত ও সক্রিয় অংশগ্রহণ ভোটারদের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। বিশেষ করে, তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। স্থানীয় একাধিক ভোটার জানান, মোঃ আতাউর রহমান সবসময় সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে আন্তরিক চেষ্টা করেন। তার মতো একজন যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব পেলে ৬নং উমর মজিদ ইউনিয়ন একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত জনপদে পরিণত হবে বলে তারা আশা প্রকাশ করেন। নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোঃ আতাউর রহমান বলেন, আমি সবসময় ক্ষমতার ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করার চেষ্টা করেছি। আসন্ন নির্বাচনে ভোটাররা যদি আমাকে সুযোগ দেন, তবে এই ইউনিয়নের সার্বিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করব। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার পথচলার প্রধান শক্তি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আতাউর রহমানকে নিয়ে আলোচনা ও ইতিবাচক প্রত্যাশা ততটাই বাড়ছে। যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে ইউনিয়নের উন্নয়নের ধারা সচল রাখতে চান স্থানীয় সাধারণ ভোটাররা।
Reporter Name 















